ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

যারা বঙ্গবন্ধুকে সম্মান করতে জানে না, তাদের রাজনীতি করার অধিকার নেই : তথ্য প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : শফিকুল ইসলাম শফিক

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান বলেছেন, ‘যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান করে না, এ দেশের মাটিতে তাদের রাজনীতি করার অধিকার নেই। কারণ বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না।’

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘শেখ হাসিনা যতোদিন বেঁচে আছেন একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। বিএনপি তথা পাকিস্তানের দালালদের চরিত্র বদলায়নি। তারা সন্ত্রাস করতে জানে, খুন-ধর্ষণ করতে জানে। তারা বেগম জিয়ার পরিণতির কথাও ভাবে না।’

তিনি আরো বলেন, ’সরিষাবাড়ীর মাটিকে আর কলঙ্কিত হতে দেবো না। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের বারবার নির্বাচিত হওয়ার স্বপ্ন আর পূরণ হবে না।’

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

২৩ জুন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা শেষে আরামনগর বাজারে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা এতে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-উর-রশিদ, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল গণি, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

যারা বঙ্গবন্ধুকে সম্মান করতে জানে না, তাদের রাজনীতি করার অধিকার নেই : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯