ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য আমি এ পর্যন্ত এসেছি : ড. নিলোফার এমপি জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না : পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল ফ্যামিলি কার্ড বিতরণে হাসি ফুটলো ১২৯৫ পরিবারে কৃষিপণ্য উৎপাদন বিপণনে প্ল্যাটফর্ম গঠন পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস : সচেতনতা ও প্রতিরোধ এবং একজন ডা. জাকির হোসেন মাদারগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ১১০ কোটি টাকার গবাদিপশু  সরিষাবাড়ীতে চড়ক পূজা, জমজমাট মেলা, উপচে পড়া ভিড় নবাঙ্কুরের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বকশীগঞ্জে বিদ্যালয়ের নবনির্মিত শ্রেণিকক্ষ ভবনের উদ্বোধন

শ্রেণিকক্ষ ভবনের উদ্বোধনের পর বিশেষ মোনাজাতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের অবহেলিত ও অনুন্নত ঘাসির পাড়া রোকেয়া বেগম উচ্চ বিদ্যালয়ের দুই কক্ষ বিশিষ্ট নবনির্মিত শ্রেণি কক্ষ (অর্ধ পাকা) ভবন উদ্বোধন করা হয়েছে। ১৯ জুন বিকেল ৩টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ওই ভবনের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, নিলক্ষিয়া পাবলিক কলেজের অধ্যক্ষ মশিউল ইসলাম রঞ্জু, উপসহকারী প্রকৌশলী আশরাফ হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাসুমা পারভীন, সামিদুল ইসলাম, সাইফুল ইসলাম রেজভী, ফরহাদ হোসেন ডেভিড, ইউপি সদস্য ফিরোজ মিয়া, সহকারী শিক্ষক মঞ্জুরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের এডিবি প্রকল্পের অর্থায়নে এই অর্ধ পাকা ভবনটি নির্মাণ করা হয়।

ভবন উদ্বোধনের পরে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও স্কুল পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

১৯৯৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও এখন পযন্ত পূর্ণাঙ্গ কোনো ভবন নির্মাণ হয় নি। পরীক্ষার ফলাফল বরাবর ভাল করলেও এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এই বিদ্যালয়ে। এ কারণে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হতাশা বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা অবিলম্বে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও পর্যাপ্ত বসার বেঞ্চ সরবরাহের দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বিদ্যালয়ের নবনির্মিত শ্রেণিকক্ষ ভবনের উদ্বোধন

আপডেট সময় ০৯:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯