ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

নকলা উপজেলা পরিষদ নির্বাচনি সরঞ্জাম ভোট কেন্দ্রে সরবরাহ

উপজেলা নির্বাচন কার্যালয় থেকে বিভিন্ন ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের কাছে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

১৮ জুন শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে সকল প্রকার প্রস্তুতির অংশ হিসেবে ১৭ জুন সকাল থেকেই নির্বাচনি সরঞ্জাম ভোট কেন্দ্রে সরবরাহ করা শুরু হয়েছে। নির্বাচন অনুষ্ঠানে দিনভর ব্যস্ত সময় পার করছে রিটার্নিং ও সহকারী রিটার্ন কর্মকর্তা এবং নকলা উপজেলা প্রশাসন।

ভোট কেন্দ্রে নির্বাচনি দায়িত্ব পালনকারী প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও আইন প্রয়োগকারী বাহিনী নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়ে একের পর এক বিভিন্ন যানবাহন যোগে উপজেলার প্রত্যন্ত এলাকায় যেখানে ভোট কেন্দ্র সেখানে রওনা হচ্ছেন তারা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এরই মধ্যে র‌্যাব, পুলিশ ও বিজিবিসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো উপজেলার বিভিন্ন এলাকায় টহল শুরু করেছেন। প্রতিটি ভোট কেন্দ্রে সকল মালামাল পাঠানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ এবং ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে পারে সে জন্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সতর্ক অবন্থায় থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ যে, নকলা উপজেলায় একটি পৌরসভাসহ ৯টি ইউনিয়নের ১ লাখ ৫১ হাজার ৫৩৫ জন ভোটারের জন্য ৬৭টি ভোট কেন্দ্রের ৩৭৫ টি বুথে ভোটগ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নকলা উপজেলা পরিষদ নির্বাচনি সরঞ্জাম ভোট কেন্দ্রে সরবরাহ

আপডেট সময় ০৫:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯