ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

গোদাশিমলা বাজারে এলাকাবাসীর মানববন্ধন

গোদাশিমলা বাজারে শিল্পপতি আকরাম হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা বাজারে শিল্পপতি আকরাম হোসেনের সন্ত্রাস, জলুম ও অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। ১১ জুন সকালে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা মো. মান্নান, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, গোদাশিমলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চিকিৎসক মো. কামাল আহম্মেদ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সরকার মাসুম, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাহমুদসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অবৈধ উপার্জনে কোটিপতি হওয়া মো. আকরাম হোসেন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে যে প্রতিবাদ করে তার উপরও হামলায় চালায় আকরাম হোসেন বাহিনী। তার এমন কর্মকান্ডে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। বিষয়গুলো প্রশাসনের নজরে আসলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন বক্তারা।

মানববন্ধন চলাকালে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সরকার মাসুমকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয় বলে তিনি অভিযোগ করেন।

মানববন্ধনে নারী-পুরুষসহ পাঁচ শতাধিক গ্রামবাসী অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোদাশিমলা বাজারে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় ০৩:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯