ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

পঁচা মিষ্টি বিক্রির দায়ে জামালপুরে দুটি দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের গেইটপাড় এলাকায় ১১ জুন দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কবিহীন ও পঁচা বাসি মিষ্টি বিক্রি করায় মিষ্টির দোকানের দুই মালিককে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের দুজন নির্বাহী হাকিম এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম ১১ জুন দুপুরে শহরের গেইটপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় মিষ্টির দোকানে পণ্যের মোড়কবিহীন ও পঁচা বাসি মিষ্টি বিক্রির অপরাধে স্বদেশ সুইটসের মালিক মো. শাহীনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মো. শাহীন জামালপুর শহরের বকুলতলা এলাকার মো. সাদেকুল ইসলামের ছেলে।

অপরদিকে একই দিন একই স্থানে নিবার্হী হাকিম মো. আব্দুল্লাহ আল রনী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় পণ্যের মোড়ক না থাকায় রিপা মিষ্টান্ন ভান্ডারের মালিক মো. নুরল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মো. নুরল ইসলাম শহরের গেইটপাড় এলাকার মৃত আমিজ উদ্দিন সরকারের ছেলে।

তাদের উভয়কেই ২০০৯ সালের ভোক্তা সংরক্ষণ আইনের ৩৭ ধারায় এসব জরিমানা করা হয়।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

পঁচা মিষ্টি বিক্রির দায়ে জামালপুরে দুটি দোকানে জরিমানা

আপডেট সময় ০৯:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯