ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

সবার উপরে সাকিব আল হাসান

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

বাংলারচিঠিডটকম ডেস্ক: চলমান বিশ্বকাপে ব্যাটসম্যান হিসেবে রান সংগ্রহের তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। ৮ জুন পর্যন্ত এবারের আসরে ১৩টি ম্যাচ হয়েছে। এখন অবধি সবচেয়ে বেশি রান করেছেন সাকিব। ৩ ম্যাচের ৩ ইনিংসে তার রান ২৬০। ব্যাটিং গড়- ৮৬ দশমিক ৬৬। ১টি সেঞ্চুরির সাথে ২টি হাফ-সেঞ্চুরিও করেছেন সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করে বাংলাদেশ। ঐ ম্যাচে ব্যাট হাতে ৭৫ রান ও বল হাতে ১ উইকেট নেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচেও উজ্জ্বল ছিলেন সাকিব। ব্যাট হাতে ৬৪ রান ও বল হাতে ২ উইকেট শিকার করেন তিনি। প্রথম দুই ম্যাচে হাফ-সেঞ্চুরি তুলে আউট হলেও, গতকাল ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন সাকিব।

চার বিশ্বকাপে এটিই ছিলো সাকিবের প্রথম সেঞ্চুরি। তবে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে বিশ্বকাপের মঞ্চে তৃতীয় সেঞ্চুরি করে দেখালেন সাকিব। সেঞ্চুরির ইনিংসে ১২১ রানে আউট হন তিনি। তাই এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানে এখন অবধি শীর্ষস্থান দখল করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

৩ ম্যাচের ৩ ইনিংসে ২১৫ রান নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন ইংল্যান্ডের জেসন রয়। ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি রয়েছে তার। পরের দু’টি স্থানও দখলে রেখেছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। জশ বাটলার ৩ ইনিংসে ১৮৫ ও জা রুট ৩ ইনিংসে ১৭৯ রান করেছেন। তবে এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ৩ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১৪১ রান করেছেন মুশফিক। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সবার উপরে সাকিব আল হাসান

আপডেট সময় ১২:০১:১২ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯