ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইসলামপুরে কিশোরী কন্যাকে ধর্ষণকারী পিতা জেলহাজতে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় পিতা কর্তৃক ১৪ বছরের এক কিশোরী কন্যা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ধর্ষক পিতা জামির উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করে ৮ জুন তাকে জেলহাজতে পাঠিয়েছে। উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনার দুর্গম মুন্নিয়ার চরে ৭ জুন বিকেলে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনার দুর্গম মুন্নিয়ার চরের ফেরিওলা জামির উদ্দিন ৭ জুন বিকেলে তার ১৪ বছরের কিশোরী কন্যাকে ছাগল ঘাস খাওয়ানোর কথা বলে ফুসলিয়ে চরের একটি পাট ক্ষেতে নিয়ে যান। সেখানে তিনি তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন সেখানে গিয়ে ধর্ষক জামির উদ্দিনকে আটক করে ইসলামপুর থানায় খবর দেয়। ৭ জুন সন্ধ্যায় ইসলামপুর থানা পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে থানা নিয়ে যায়।

ওই কিশোরীর মা বাদী হয়ে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে জামির উদ্দিনকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৭ জুন রাতেই ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন। ৮ জুন সকালে আসামি জামির উদ্দিনকে জামালপুর আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলারচিঠিডটকমকে বলেন, ‘ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ৮ জুন কিশোরীকে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একই দিনে আসামিকেও আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ইসলামপুরে কিশোরী কন্যাকে ধর্ষণকারী পিতা জেলহাজতে

আপডেট সময় ০৮:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯