ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ জুন রাতে মক্কায় পবিত্র ওমরাহ করেছেন। তিনি চার দিনের সরকারি সফরে বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী প্রথমে পবিত্র কাবা ‘তাওয়াফ’ করেন এবং এরপর সাফা ও মারওয়ায় মধ্যে সাঈ করে ওমরাহ’র আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এ সময় শেখ হাসিনা দেশবাসীর জন্য কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর অব্যহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গীরাও ওমরাহ পালন করেন।

ত্রিদেশীয় সফরের প্রথমে জাপানে চারদিনের সফর শেষে সৌদি বাদশাহ’র আমন্ত্রণে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’র ১৪ তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৩১ মে শেখ হাসিনা সৌদি আরবে পৌঁছান।

প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের দ্বিতীয় দিনে ১ জুন মক্কায় ওআইসি’র ১৪তম সম্মেলনে এশিয়া গ্রুপের পক্ষে বক্তব্য রাখেন।

সৌদি আরব সফরের তৃতীয় দিনে আজ প্রধানমন্ত্রী পবিত্র মদিনা নগরীর মসজিদে নববীতে মহানবী হজরত মুহম্মদ সা. এর রওজা মুবারক জিয়ারত করবেন এবং এই মসজিদে তিনি নামাজ আদায় করবেন।

সৌদি আরবে চার দিনের সফর শেষে আগামীকাল শেখ হাসিনার ফিনল্যান্ডের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১২ দিনের ত্রিদেশীয় সফর শেষে ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯