ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

নারী নির্যাতন রুখতে সংস্কৃতিচর্চা বৃদ্ধি করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান

বাংলারচিঠিডটকম ডেস্ক : তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান বলেছেন, বাঙালি সংস্কৃতির যত্নবান চর্চা নারী নির্যাতন রুখতে অনবদ্য ভূমিকা রাখতে পারে। এজন্য আমাদের সংস্কৃতিচর্চা বৃদ্ধি করতে হবে।

২৩ মে বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় গণগ্রন্থাগার ভিআইপি সেমিনার হলে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ আয়োজিত ‘নারী নির্যাতন প্রতিরোধে সংস্কৃতির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মুরাদ হাসান বলেন, ‘বাঙালি সংস্কৃতিতে নারীকে কখনো খাটো করে দেখা হয়নি, বরং নারীকে সম্মান ও স্তুতি জানিয়ে রচিত হয়েছে সাহিত্য, নৃত্য, গীত ও নানাকলা’। তিনি বলেন, ‘নারী নির্যাতন আমাদের সংস্কৃতিবিরোধী। কোনো সংস্কৃতিবান মানুষ নারী নির্যাতন করতে বা একে সমর্থন করতে পারেনা। এজন্য জনগণের মাঝে সংস্কৃতিচর্চা আরো ছড়িয়ে দিতে হবে।’

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘চার হাজার বছরের ঐতিহ্যমন্ডিত বাঙালি সংস্কৃতি হচ্ছে মমতা ও নারী-পুরুষের সহমর্মিতার ধারক ও বাহক। আদিকাল থেকেই এদেশের কিষাণ-কামার-কুমার-তাঁতী-জেলে যখন কাজ করে, তাদের গৃহবধুরা তাদের জন্য খাবার তৈরি করে পৌঁছে দেয়, একসাথে তারা ধান ভাঙে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। এ এক অপূর্ব সহাবস্থান সেই তখন থেকে চলে আসছে।’

মুরাদ হাসান বলেন, ‘সংস্কৃতি ও ধর্মচর্চা উভয়েই মানুষের সুকুমারবৃত্তিকে জাগ্রত রাখে, যা নারী নির্যাতন রোধে একন্ত জরুরি।’

কবি অসীম সাহার সভাপতিত্বে ও ড. শাহদৎ হোসেন নিপু’র সঞ্চালনায় আলোচনা সভায় ড. মাসুদ পথিক, কবি আসলাম সানী, সংস্কৃতিকর্মী এফ এম শাহীন প্রমূখ বক্তব্য রাখেন। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

নারী নির্যাতন রুখতে সংস্কৃতিচর্চা বৃদ্ধি করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯