ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই

মুক্তিযোদ্ধা আব্দুল মতিন

মুক্তিযোদ্ধা আব্দুল মতিন

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মরহুম দানেশ উদ্দিনের বড় ছেলে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতা মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

জানা গেছে, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ১১ মে সকাল আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা নামাজ ১১ মে আসরের পর জামালপুর রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তার নামাজের জানাযায় অংশ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সংসদ সদস্য মির্জা আজম, জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, সাবেক সংসদ সদস্য মে. রেজাউল করিম হীরা, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ও মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের পরিবারের সদস্যবৃন্দ।

এর আগে মুক্তিযোদ্ধা আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যদায় সম্মান প্রদর্শন করা হয়। জানাযার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে মুক্তিযোদ্ধা সংসদের সকল পর্যায়ের সদস্যবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই

আপডেট সময় ০৯:৩৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯