ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশে তাপমাত্রা আরো বাড়তে পারে

বাংলারচিঠিডটকম ডেস্ক : সারাদেশে তিন-চার দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা না থাকায় তাপমাত্রা আরো বেড়ে ৩৭ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

৭ মে সকালে আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, মেঘ ও বৃষ্টির ওপর নির্ভর করে তাপমাত্রা কম বেশি হয়ে থাকে। এপ্রিল ও মে মাসে সূর্য সরাসরি অক্ষরেখায় থাকায় তাপমাত্রা বেড়ে যায়। তবে ‌৩ থেকে ৪ দিন পর তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে।

তিনি বলেন, মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এটি বাংলাদেশের ওপর দিয়ে যাবে কিনা সে বিষয়ে নিশ্চিত হয়ে কিছু জানাতে পারেননি তিনি।

আবহাওয়ার আজকের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও খুলনা অঞ্চলের উপর দিয়ে উষ্ণ তরঙ্গ প্রবাহিত হচ্ছে। এটি টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর এবং সৈয়দপুরে বিস্তার লাভ করতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

সারাদেশে তাপমাত্রা আরো বাড়তে পারে

আপডেট সময় ০৫:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯