ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ দু’জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক॥ জামালপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জ উপজেলায় বাসচাপায় স্বপ্না (২৭) নামে এক নারী এবং দেওয়ানগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ঘে ছামিউল হক (৩০) নামের একজন নিহত ও জাহাঙ্গীর হোসেন নামে (২৫) একজন গুরুতর আহত হয়েছেন। ২ মে রাতে এ দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ী-মাদারগঞ্জ সড়কে যাত্রীবাহী রাজিব পরিবহনের যাত্রী একটি বাসচাপায় পথচারী স্বপ্না ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার গুনারীতলা ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের শিপন আকন্দের স্ত্রী। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও বাসচালক পালিয়ে গেছে।

অপরদিকে দেওয়ানগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ২ মে রাতে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ভাতখাওয়া এলাকায় মজিবর রহমানের বাড়ির সামনে ট্রাক ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোগী ছামিউল হক ঘটনাস্থলেই নিহত এবং তার সহযাত্রী জাহাঙ্গীর গুরুতর আহত হন। কাপড় ব্যাবসায়ী ছামিউল হক ও জাহাঙ্গীর মোটরসাইকেলে বকশীগঞ্জ থেকে সানন্দবাড়ী যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

জেলার মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জ থানা পুলিশ এ দু’টি দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ দু’জন নিহত

আপডেট সময় ০৬:২৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯