ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরে প্রশাসন ও স্থানীয় উদ্যোগে বাল্যবিয়ে বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে সন্ধ্যায় জামালপুর শহরের মৃধাপাড়া এলাকায় অনাকাঙ্খিত এক বাল্যবিয়ে বন্ধ করলেন স্থানীয় প্রশাসন ও পৌর কাউন্সিলর।

ঘটনার বিবরণে জানা যায়, ৩ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মৃধাপাড়া এলাকায় ২৮ বছর বয়সী এক যুবকের সাথে ১৪ বছরের এক কিশোরীর বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন হয়। ঘটনাটি উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম জানার পর স্থানীয় প্রশাসন ও পৌর কাউন্সিলরকে জানান। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিনের নির্দেশে জামালপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজগর আলীর নেতৃত্বে একদল পুলিশ ও জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব সিংহ সাহার উপস্থিতিতে বাল্যবিয়েটি বন্ধ করা হয়। মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না এই মুচলেকার শর্তে কোনোরূপ শাস্তি না দিয়ে বিয়েটি বন্ধ করা হয়। তাদের উপস্থিতিতেই বরপক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান এবং জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব সিংহ সাহা এ বাল্যবিয়ে বন্ধের ঘটনাটি বাংলারচিঠিডটকমকে জানান।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামালপুরে প্রশাসন ও স্থানীয় উদ্যোগে বাল্যবিয়ে বন্ধ

আপডেট সময় ০৮:৩৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯