ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

জামালপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলাদলের মানববন্ধন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল জামালপুর জেলা শাখা। ৩ মে সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা মহিলাদলের নেত্রী আইনজীবী দিলরুবা ইয়াসমিনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব ও দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বাবুল, জেলা মহিলা দলের অর্থ বিষয়ক সম্পাদক মাসুমা আরমিন মিতু, মহিলাদল নেত্রী পিয়ারা হায়দার ও হালিমা বেগম প্রমুখ।

বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখায় সরকারের কড়া সমালোচনা করেন এবং খালেদা জিয়ার সু-চিকিৎসা ও দ্রুত মুক্তির দাবি জানান।

জামালপুর জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আক্তার জাহান মনির আত্মার মাগফেরাত কামনায় দোয়ায় অংশ নেন নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আক্তার জাহান মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা মহিলা দল। আলোচনা সভার পরে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জামালপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলাদলের মানববন্ধন

আপডেট সময় ০৬:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯