ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

‘আমিই করবো ম্যালেরিয়া নির্মূল’

ম্যালেরিয়া দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল-আমিই করবো ম্যালেরিয়া নির্মূল। জামালপুর সিভিল সার্জন কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।

বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে ২৫ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভযাত্রাটি সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মো. সিরাজুল ইসলাম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক মো. শফিকুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, নার্স, নার্স শিক্ষার্থী ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ এ শোভাযাত্রায় অংশ নেন।

পরে সিভিল সার্জন কার্যালয়ের মুক্তিযোদ্ধা চিকিৎসক নজরুল ইসলাম সভাকক্ষে বিশ্ব ম্যালেরিয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ম্যালেরিয়া দিবসের আলোচনা সভায় অংশগ্রহণকারী অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব ম্যালেরিয়া দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক উত্তম কুমার সরকার, যক্ষ্মা ক্লিনিকের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক স্বাগত সাহা, সিভিল সার্জন কার্যালয়ের কণিষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান ও কীটতত্ত্ববিদ মো. মনজুরুল কবীর, ব্র্যাক জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম প্রমুখ।

সভায় মশাবাহিত সংক্রাম রোগ ম্যালেরিয়া জ্বর নিয়ে পূর্ব সতর্ক থাকার উপায় বা ম্যালেরিয়া নির্মূলে করণীয় কি কি এবং আক্রান্ত রোগীর চিকিৎসা ব্যবস্থাসহ সচেতনতামূলক নানা বিষয়ে বিষদ আলোচনা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

‘আমিই করবো ম্যালেরিয়া নির্মূল’

আপডেট সময় ০৬:৩৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯