ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

সরিষাবাড়ীতে স্কুলছাত্রী উত্যক্তকারী তানিন গ্রেপ্তার

সরিষাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ছাত্রী উত্যক্তকারী তানিন। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী ছোঁয়া সাহা অন্তরার আত্মহত্যার প্ররোচণা মামলার প্রধান আসামি উত্যক্তকারী তৌহিদুর রহমান তালুকদার ওরফে তানিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ২৫ এপ্রিল ভোরে সরিষাবাড়ী পৌরসভার মূলবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সরিষাবাড়ী থানা সূত্রে জানা গেছে, থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই ছাত্রীর বাবার দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে ২৪ এপ্রিল দিবাগত রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। ২৫ এপ্রিল ভোর সোয়া ৬টার দিকে মামলাটির প্রধান আসামি তানিনকে পৌরসভার মূলবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তানিন পৌরসভার মূলবাড়ি এলাকার মো. মতিউর রহমান তালুকদারের ছেলে।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, ‘মামলাটির প্রধান আসামি তানিনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

উল্লেখ যে, সরিষাবাড়ী পৌরসভার মূলবাড়ি এলাকার তানিন দীর্ঘ দিন ধরে অন্তরাকে উত্যক্ত করে আসছিল। সর্বশেষ ২০ এপ্রিল তাকে রাস্তায় পথরোধ করে মুখচেপে ধরে সেলফি তুলে ফেসবুকে ছড়িয়ে দেয় তানিন। ২২ এপ্রিল রাতে নিজ বাড়িতে ওই ছাত্রী আত্মহত্যা করে। সে স্থানীয় সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তো। মেয়েকে উত্যক্ত করা ও সেলফি তুলে ফেসবুকে ছড়িয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে অন্তরার বাবা নারায়ণচন্দ্র সাহা বাদী হয়ে তানিনসহ সাতজনকে আসামি করে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে স্কুলছাত্রী উত্যক্তকারী তানিন গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯