ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জামালপুরে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে হিন্দু পুণ্যার্থীদের ঢল

জামালপুরে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে অংশ নেয় হিন্দু পুণ্যার্থীরা। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জগতের সব পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি ও পুণ্যলাভের আশায় জামালপুরে পুরাতন ব্র‏হ্মপুত্র নদে হিন্দু পুণ্যার্থীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও বেলা ১১টা পর্যন্ত পুণ্যার্থীরা অষ্টমী স্নানে অংশগ্রহণ করে। শেরপুর-জামালপুর সেতু এলাকায় ব্র‏হ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে হাজার হাজার হিন্দু পুণ্যার্থী নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতা এ অষ্টমী স্নানের জন্য ভিড় জমায়।

অষ্টমী স্নান উপলক্ষে পুরাতন ব্র‏হ্মপুত্র নদের তীরে শেরপুর, জামালপুর এবং টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হিন্দু পুণ্যার্থী নারী-পুরুষ ভক্তকূলের মিলনমেলায় পরিণত হয়। ব্রহ্মপুত্র পাড়জুড়ে পুণ্যার্থীদের নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ডাব, ধান, দূর্বা দিয়ে অর্চণা ও স্নান করতে দেখা যায়।

স্নান শেষে পুণ্যার্থীরা স্থানীয় দয়াময়ী মন্দিরে পূজা-অর্চণা ও অর্ঘ্য প্রদান করে। এদিকে অষ্টমী স্নান উপলক্ষে প্রতিবারের মতো এবারও শহরের দয়াময়ী মন্দিরের আশপাশে তিনদিনব্যাপী অষ্টমী মেলা বসেছে। চৈত্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথীতে প্রতিবছর ব্রহ্মপুত্র নদে এ অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

জামালপুরে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে হিন্দু পুণ্যার্থীদের ঢল

আপডেট সময় ০৬:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯