ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির মতো পরিস্থিতি তৈরি হয়নি : হানিফ

বাংলারচিঠিডটকম ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সাধারণত দণ্ডপ্রাপ্ত কারো আত্মীয়-স্বজন মারা গেলে তাকে শেষ দেখার জন্য, শেষকৃত্যের জন্য ও অসুস্থ হলে প্যারোলে মুক্তির বিষয়টি আসে। তবে আমার জানা মতে, খালেদা জিয়ার তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

৭ এপ্রিল দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তি রাজনৈতিক কোনো বিষয় নয়, এটা আইনি বিষয়। তবে তার প্যারোলে মুক্তির মতো পরিস্থিতি তৈরি হয়নি।

সম্প্রতি খালেদা জিয়ার প্যারোলে মুক্তি ও বিদেশে চিকিৎসা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের আলোচনা চলছে। কেউ কেউ বলছেন প্যারোলে মুক্তি নিয়ে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন এমন আলোচনাও রয়েছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

গত ১ এপ্রিল চিকিৎসার জন্য খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির মতো পরিস্থিতি তৈরি হয়নি : হানিফ

আপডেট সময় ০৯:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯