ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে ৩য় শ্রেণির ছাত্রীর মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক : বরগুনার তালতলী উপজেলার ৫ নম্বর ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের ছাদের বিম ধসে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় আহত হয়েছে আরো চার শিক্ষার্থী।

৬ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে শ্রেণিকক্ষে পাঠদানের সময় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মানসুরা। গুরুতর আহত অবস্থায় তাকে আমতলী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তার বাবা নজির হোসেন তালুকদার, তিনি পেশায় একজন কৃষক। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে মানসুরা ছোট।

পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকেরিন জাহান জানান, ওই শ্রেণিকক্ষে ২০-২৫ জন শিক্ষার্থী নিয়ে বাংলার পাঠদান চলছিল। হঠাৎ করেই ছাদের বিমের একটি বড় অংশ খসে পড়লে মানসুরাসহ পাঁচ শিক্ষার্থী আহত হয়। আহত অন্য শিক্ষার্থীরা হলো সাদিয়া আক্তার, রুমা, ইসমাইল, এবং শাহিন। সবাই তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

ছোটবগী ইউনিয়নের চেয়ারম্যান তৌফিক উজ জামান তনু জানান, যে ভবনটির বিমের অংশ ধসে পড়েছে সে ভবনটি সেতু এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০০২ সালে নির্মাণ করে। এরপর একাধিকবার তা সংস্কারও করা হয়েছে। তারপরেও এ ধরনের ঘটনা নিম্নমানের নির্মাণ সামগ্রী ও ঠিকাদারদের দায়িত্বে অবহেলাকেই চিহ্নিত করে বলে তিনি জানান।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত অন্যান্য শিক্ষার্থীরা বর্তমানে ঝুঁকিমুক্ত রয়েছে। ওই ভবনে পাঠদান আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : সময়নিউজডটটিভি

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে ৩য় শ্রেণির ছাত্রীর মৃত্যু

আপডেট সময় ০৯:৪৩:২১ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯