ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জে দ্রুত বিচার আইনে চারজনের নামে মামলা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বিঘ্ন করার ঘটনায় চার যুবকের নামে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। ২ এপ্রিল রাতে বকশীগঞ্জ থানায় এই মামলা দায়ের করা হয়। ৩ এপ্রিল সকালে তাদের জামালপুর আদালতে পাঠানো হয়।

বকশীগঞ্জ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২ এপ্রিল বিকেলে দুলাল মিয়া নামে এক ব্যক্তি উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া পিকনিক স্পটে বেড়াতে যায়। বেড়ানোর এক পর্যায়ে দুলাল মিয়া প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য গারো পাহাড়ে উঠে যায়। এ সময় চারজন ছিনতাইকারী দুলাল মিয়াকে ঘিরে ধরে এবং তার কাছে নগদ ৫ হাজার টাকা ও মোবাইল ফোন জোর করে ছিনিয়ে নেয়। দুলাল মিয়া এ সময় ডাকচিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ওই চার ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক ছিনতাইকারীরা হলেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা গ্রামের সেকান্দার আলীর ছেলে সোহেল মিয়া (২১), আলম মিয়ার ছেলে মিজানুর রহমান (১৯), ছানোয়ার হোসেনের ছেলে সবুজ মিয়া (২৩) ও দুলাল মিয়ার ছেলে আকরাম মিয়াকে (২৫) আসামি করে ২ এপ্রিল রাতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন ছিনতাইকারীর কবলে পড়া স্থানীয় এলাকার বাসিন্দা দুলাল মিয়া।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম বাংলারচিঠিডটকমকে বলেন, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধনী ২০০৯) এর ধারায় মামলা হয়েছে। ৩ এপ্রিল সকালে আসামিদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে দ্রুত বিচার আইনে চারজনের নামে মামলা

আপডেট সময় ০৭:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯