ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বাঁশচড়ায় রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাঁশচড়ায় রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের সামু মন্ডলের মোড় থেকে জামিরা বাজার পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ৩১ মার্চ সকালে বাঁশচড়া ইউনিয়নের সামু মন্ডল মোড়ের পিডিবি স্কুল মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবুল হোসেন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত, সদর উপজেলা শ্রমিকলীগের যুগ্মআহবায়ক শাহজাহান আলী ও বাঁশচড়া ইউনিয়ন কৃষকলীগের যুগ্মআহবায়ক ইদ্রিস আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঁশচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা। এসময় স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের অধীনে ২০১৮-১৯ অর্থ বছরের ৮ নম্বর বাঁশচড়া গোপালপুর জিসির সামু মন্ডলের মোড় থেকে জামিরা বাজার পর্যন্ত ২ কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে। এই কাজে ব্যয় ধরা হয়েছে ৮৬ লাখ ২৯ হাজার ৪৯৯ টাকা। শেরপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ রাস্তার কাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বাঁশচড়ায় রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় ১০:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯