ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

মাদারগঞ্জে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আগমন উপলক্ষে শ্যামগঞ্জ কালিবাড়ী তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলারচিঠি ডটকম

মো. ইমরান মাহমুদ, মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নে বাংলাদেশ পুলিশের নবনির্মিত শ্যামগঞ্জ কালিবাড়ী তদন্ত কেন্দ্র উদ্বোধন করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ৬ এপ্রিল মাদারগঞ্জে আসছেন। তাঁর আগমন উপলক্ষে ৩০ মার্চ দুপুরে শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম। তিনি তদন্ত কেন্দ্র উদ্বোধন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মাদারগঞ্জ সফর সফল করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুব আলম মিরনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবীর, সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুল বাসিদ রন্জু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সভাপতি মো. রিয়াদুল ইসলাম রাব্বি প্রমুখ।

পরে সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুব আলম মিরনসহ অন্যান্য নেতৃবৃন্দদের সাথে নিয়ে নবনির্মিত শ্যামগঞ্জ কালিবাড়ী তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

মাদারগঞ্জে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

আপডেট সময় ১০:০১:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯