ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

এফ আর টাওয়ারে আগুনে হতাহতদের পক্ষে স্বজনরা মামলা করতে চাইলে নেয়া হবে : আইজিপি

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

বাংলারচিঠি ডটকম ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় হতাহতদের পক্ষে তাদের স্বজনরা মামলা করতে চাইলে তা নেয়া হবে।তবে স্বজনরা যদি মামলা না করেন, তাহলে রাষ্ট্রের পক্ষে পুলিশ বাদী হয়ে এব্যাপারে মামলা দায়ের করবে।

তিনি ২৯ মার্চ দুপুরে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এ্যাভিনিউতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বহুতল ভবন এফআর টাওয়ার পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

আইজিপি বলেন, এফআর টাওয়ারের মালিকের পরিচয় পাওয়া গেছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ওই ভবনের বিভিন্ন ফ্লোর সরেজমিনে ঘুরে দেখে বলেন, বহুতল এই ভবনের প্রতিটি তলায় টাকা পয়সাসহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

ফায়ার সার্ভিসের সহায়তায় মালিক পক্ষের প্রতিনিধি নিয়ে সমন্বিত প্রচেষ্টায় আজ সন্ধ্যার মধ্যে ভস্মীভূত জিনিসপত্রসহ ছড়িয়ে ছিটিয়ে থাকা মালামাল অপসারণের কাজ শেষ করা হবে।

তিনি বলেন, এই ভবনের প্রতিটি ফ্লোরের জন্য পুলিশের পৃথক তদন্ত টিম কাজ করবে। এসব টিমের প্রতিটির নেতৃত্বে দিবেন একজন উপ-পরিদর্শক(এসআই) পর্যায়ের কর্মকর্তা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি প্রতিনিধি দল ইতোমধ্যেই ক্ষতিগ্রস্থ ভবনটি পরিদর্শন করেছেন উল্লেখ করে আইজিপি বলেন, তারা দু’এক দিনের মধ্যে আবারো ভবনটি পরিদর্শন করবেন এবং ওই ক্ষতিগ্রস্থ ভবনটি ঝুঁকিপূর্ণ কিনা তা জানাবেন। যদি তারা পরীক্ষা-নিরীক্ষা করে জানান এটি ঝুঁকিপূর্ণ নয়, ব্যবহার করা যাবে তাহলে ভবনটি পুনরায় খুলে দেয়ার ব্যবস্থা করা হবে।

এসময় পুলিশ প্রধান উল্লেখ করেন, রাজউকের নকশা অনুযায়ী এফআর টাওয়ারের অনুমোদন ছিল ১৮ তলার।কিন্তু এটি নির্মাণ করা হয়েছে ২২ থেকে ২৩ তলা।

তিনি বলেন, এই অগ্নিকান্ডের ঘটনা হৃদয়বিদারক। এই ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আত্মার মাগফেরাত কামনা এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। যদি তদন্তে এই অগ্নিকান্ডের ঘটনায় কারো জড়িত থাকার তথ্য পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবন্থা নেয়া হবে। কোন ধরণের ছাড় দেয়া হবে না। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

এফ আর টাওয়ারে আগুনে হতাহতদের পক্ষে স্বজনরা মামলা করতে চাইলে নেয়া হবে : আইজিপি

আপডেট সময় ০৮:০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯