ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ

গণহত্যা দিবসে জামালপুর জেলা প্রশাসনের আলোচনা সভা

বঙ্গবন্ধু, গণহত্যা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চায় শিক্ষার্থী সাবিহা আক্তার স্বর্ণা। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণহত্যা দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, জামালপুরের সিভিল সার্জন গৌতম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা ড. আব্দুল মজিদ, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনাজ হক চৌধুরী, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু প্রমুখ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার। ছবি : বাংলারচিঠি ডটকম

আলোচনা সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে জামালপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাবিহা আক্তার স্বর্ণা ও মাইশা আক্তার ছয়দফা আন্দোলন, ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা, পঁচিশ মার্চের ভয়াল কালরাত্রির ঘটনা, অপারেশন সার্চলাইট কি, একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিকথাসহ বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তিতে নানা ঘটনাবলী সম্পর্কে প্রশ্ন করে জানতে চায়।

অনুষ্ঠানের আলোচক জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ ও মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকিরসহ অন্যান্য আলোচকবৃন্দ সংক্ষেপে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনের নানা দিক। তাদের সামনে তুলে ধরেন বাঙালি জাতির ওপর পাকহানাদারদের বর্বর অত্যাচার নির্যাতনের চিত্র। এছাড়াও আলোচকবৃন্দ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী

গণহত্যা দিবসে জামালপুর জেলা প্রশাসনের আলোচনা সভা

আপডেট সময় ০৭:৫১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯