ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রাজধানীর যানজট মোকাবিলা সম্ভব : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলারচিঠি ডটকম ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রাজধানীর যানজট মোকাবিলা করা সম্ভব। ২২ মার্চ দুপুরে রাজধানীর মগবাজারের আমবাগান এলাকায় বায়তুল হাসান (র.) জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণসহ যেকোনো সমস্যায় জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ‘সেইফ সিটি’ নামে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, শহরের নিরাপত্তায় আমরা সেইফ সিটির একটি প্রোগ্রাম হাতে নিয়েছি। যেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণসহ অস্বাভাবিক কোনো কিছু ঘটলে সেইফ সিটির মাধ্যমে পুলিশ ক্যামেরার সাহায্যে তা নিয়ন্ত্রণ করতে পারবে। প্রকল্পটি নিয়ে আমাদের বিশেষজ্ঞরা কাজ করছেন। আশা করি সরকারের এ মেয়াদের মধ্যে আমরা সেইফ সিটি প্রকল্পে চলে যেতে পারবো। তখন আমাদের শুধু রাস্তাঘাটের উন্নয়ন-ই নয়, সবকিছুই সুন্দর একটি পরিবেশের মধ্যে হয়ে উঠবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা গতকাল দেখেছেন আমাদের পুলিশ সদস্যরা ফিটনেসবিহীন গাড়িগুলো জব্দ করছে। কিন্তু সবাই মিলে সহযোগিতা না করলে আমরা সফল হতে পারবো না। চালকদের পাশাপাশি পথচারী, জনপ্রতিনিধিসহ সবাইকে সহযোগিতা করতে হবে শৃঙ্খলা রক্ষায়।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ যে মসজিদের দেশ হিসেবে পরিণত হয়েছে সেটা আবার প্রমাণিত হয়েছে। আমাদের দেশের জনগণ নিজ নিজ ধর্ম সুন্দর, স্বাধীনভাবে পালন করছেন। দেশের মানুষ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে আশ্রয়-প্রশ্রয় দেন না। যে কারণে আমাদের দেশে তেমন কেনো হুমকি নেই বলেও উল্লেখ করেন মন্ত্রী। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রাজধানীর যানজট মোকাবিলা সম্ভব : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯