ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর-শেরপুরে ভিন্নধর্মালম্বীদের উপাসনালয়গুলোতে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

র‌্যাব সদস্যরা চার্চে টহল দেয়। ছবি : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পরে জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের সদস্যরা ১৭ মার্চ সকাল থেকে ভিন্নধর্মী বিভিন্ন উপাসনালয়গুলোতে টহল দেওয়া শুরু করে।

র‌্যাব-১৪ এর উপপরিচালক পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়া জানান, জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ সংলগ্ন হলি ব্যাপটিস্ট চার্চ, শরীফপুরে ডেঙ্গার ঘর চার্চ, শেরপুর সদরে অবস্থিত কসবা কাঠঘর রোমান ক্যাথলিক চার্চ, কসবা কাঠঘর ব্যাপটিস্ট চার্চ, ঝিনাইগাতীতে মরিয়মনগর ক্যাথলিক চার্চ, শ্রীবর্দীতে হারিয়াকোনা ব্যাপটিস্ট মন্ডলী চার্চ, বাবলাকোনা ব্যাপটিস্ট মন্ডলী চার্চ, নালিতাবাড়ীতে বারমারী ক্যাথলিক চার্চসহ এই দুই জেলার সকল মন্দির, গীর্জা ও প্যাগোডায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, ভিন্ন ধর্মের মানুষদের কার্যকর সুরক্ষা ও নিরাপত্তা দিতেই র‌্যাবের এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের উপাসনালয়গুলোতে উপাসনা করতে পারে এ ব্যাপারে র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্প তাদের আওতাধীন এলাকায় টহল কার্যক্রম ত্বরান্বিত করেছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর-শেরপুরে ভিন্নধর্মালম্বীদের উপাসনালয়গুলোতে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

আপডেট সময় ০৪:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯