ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

জামালপুরে প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত

জামালপুরে প্রথম পতাকা উত্তোলন দিবসে প্রতাকা মিছিল বের হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জামালপুরে ১৩ মার্চ প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ মার্চ জামালপুরের পতাকা উত্তোলন দিবস উদযাপন পর্ষদের আয়োজনে সকালে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও মুক্তিযুদ্ধভিত্তিক জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিকেলে জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রাধান শহর প্রদক্ষিণ শেষে বকুলতলা পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পতাকা মিছিলে অংশ নেন ট্রেরিফ কমিশন ঢাকার উপ-প্রধান এ আর এম আরিফ সুবিন, জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা, পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এ আর এম আলিফ সুমন, পিবিআই জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার, পুলিশ পরিদর্শক সৈয়দ মঈনুল হোসেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মতিন মিয়া হীরু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার এন্ড চেয়ারপারসন জাহানারা বেগম বেলা, ১৩ মার্চ জামালপুর পতাকা উত্তোলন পর্ষদের আহবায়ক ও জেলা জাসদের সভাপতি মো. আমির উদ্দীন এবং কবি সাযযাদ আনসারীসহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা।

পরে জামালপুর পাবলিক লাইব্রেরি মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হীরু ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

উল্লেখ, ১৯৭১ সালের ১৩ মার্চ জামালপুর শহরের কাছারি শাহি জামে মসজিদ মাঠে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মতিন মিয়া হিরু।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

জামালপুরে প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত

আপডেট সময় ০৬:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯