ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ওবায়দুল কাদের কেবিনে, বাইপাস সার্জারী আগামী সপ্তাহে

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলারচিঠি ডটকম ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আগামী সপ্তাহে বাইপাস সার্জারীর প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা। ওবায়দুল কাদেরের শারিরীক অবস্থা ভাল। তাকে নরম খাবারও দেওয়া হচ্ছে।

১৩ মার্চ সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর চিকিৎসক আবু নাসার রিজভী এ তথ্য জানান।

এর আগে কার্ডিও থোরাসিক সার্জন চিকিৎসক সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে তার পরিবারের সদস্যদের জানান।

এ সময় কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

১৩ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ওবায়দুল কাদের কেবিনে, বাইপাস সার্জারী আগামী সপ্তাহে

আপডেট সময় ০৫:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯