ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

ইসলামপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নাসেরের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল। ছবি : বাংলারচিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় নির্বাচনী পরবর্তী সহিংসতার আশঙ্কা ও স্থানীয় সংসদ সদস্যকে মুঠোফোনে হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল।

১২ মার্চ দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালকে মুঠোফোনে হত্যার হুমকি এবং দলীয় নেতাকর্মীদের নানা ধরনের ভয়ভীতির দেখানোর অভিযোগ তুলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন এসএম জামাল আব্দুন নাসের বাবুল বলেন, ১০ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে আনারস প্রতীকের প্রার্থী জিয়াউল হক জিয়ার সমর্থকরা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী, সমর্থক ও নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের নানা ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে নির্বাচনে দায়িত্বপালনকারী বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী, দলীয় নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ভয়ে তটস্থ রয়েছেন। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন, চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজাউল হক রেজাসহ অনেকে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাদের মারপিট, অপহরণ ও খুনজখমের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে নির্বাচনে পরাজিত প্রার্থী জিয়াউল হক জিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার নেতাকর্মীরা কাউকে কোনো প্রকার ভয়ভীতি বা হুমকিও দেয়নি, এসব অভিযোগ ভিত্তিহীন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবু নাসের চৌধুরী চার্লেস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজাউল হক রেজা, জেলা পরিষদ সদস্য মজনু মন্ডল, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়নাসহ দলীয় নেতাকর্মী ও জেলা ও উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

ইসলামপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নাসেরের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৭:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯