ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শারীরিক অবস্থার উন্নতি হয়েছে ওবায়দুল কাদেরের

বাংলারচিঠি ডটকম ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ফিলিপ কোহ।

সিঙ্গাপুর সময় ৬ মার্চ দুপুরে দ্বিতীয়বারের মতো ব্রিফ করেন পাঁচ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ডের প্রধান চিকিৎসক ফিলিপ কোহ। এ সময় বোর্ডের অন্য সদস্যরা তার সঙ্গে ছিলেন।

ব্রিফিংয়ের পর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর চিকিৎসক আবু নাসের রিজভী, চিকিৎসক ফিলিপের বক্তব্যের আলোকে ওবায়দুল কাদেরের চিকিৎসার আপডেট সবাইকে অবহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন কাদেরের স্ত্রী বেগম ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর এ কে এম আজম ও আতাউর রহমান, ওয়েলফেয়ার অফিসার মো. আল আমিন হোসেন প্রমুখ।

৭ মার্চ স্থানীয় সময় দুপুর সাড়ে বারটায় চিকিৎসক ফিলিপ আবার ব্রিফ করবেন।

এর আগে ৫ মার্চ ব্রিফিংয়ে জানানো হয়- ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির চিন্তা করছেন চিকিৎসকরা।

গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে ভর্তির পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। আইসিইউতে চিকিৎসা দিয়ে অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তার এনজিওগ্রাম করে হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

শারীরিক অবস্থার উন্নতি হয়েছে ওবায়দুল কাদেরের

আপডেট সময় ০৫:০৭:০০ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০১৯