ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

ওবায়দুল কাদেরের ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত

বাংলারচিঠি ডটকম ডেস্ক : গুরুতর অসুস্থ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নিয়েছে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ। তার অবস্থা অপেক্ষাকৃত ভালো বলেও জানান তারা।

৪ মার্চ বিকেল ৪টার কিছু পর ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশ্যে নেয়া হয়। রাত ৮টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছায়।

ওবায়দুল কাদেরের সঙ্গে আছেন তার স্ত্রী ইশরাতুন্নেসা কাদের এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক আবু নাসের রিজভী।

সিঙ্গাপুরের সেলেটর নামে একটি প্রাইভেট বিমানবন্দরে অ্যাম্বুলেন্সটি অবতরণ করে। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক ডা. কোহ সিয়াম সুন ফিলিপের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

ভারতীয় চিকিৎসক দেবী শেঠী ও মাউন্ট এলিজাবেথের বিশেষজ্ঞদের পরামর্শে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেয়া হয়।

৩ মার্চ ভোরে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার রোগ মুক্তিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ওবায়দুল কাদেরের ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত

আপডেট সময় ০৫:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯