ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

কাদেরকে বিএসএমএমইউতে দেখে এলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

বাংলারচিঠি ডটকম ডেস্ক : গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে গেছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩ মার্চ বেলা ৩টা ৩৪ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। এ সময় ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজখবর নেন আওয়ামী লীগ সভানেত্রী। বিকাল সোয়া ৪টার দিকে তিনি বেরিয়ে যান।

এরপর বিকেল ৪টা ২৪ মিনিটে হাসপাতালে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পৌনে ৫টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান।

বিএসএমএমইউ সূত্র জানায়, ওবায়দুল কাদেরের পাশে কিছু সময় অতিবাহিত করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। কর্তব্যরত চিকিৎসকরা এ সময় ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এবং চিকিৎসার সার্বিক বিষয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি কামনা করেন এবং তার রোগমুক্তির জন্য দেশবাসীর প্রতি প্রার্থনার আহ্বান জানান।

এর আগে সকালে বুকে ব্যথা অনুভূত হলে দ্রুত ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ২ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে থেকেই তাকে দেখতে হাসপাতালের ডি-ব্লকের সামনে ভিড় করেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। প্রধানমন্ত্রী এ সময় হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের আহ্বান জানান।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

কাদেরকে বিএসএমএমইউতে দেখে এলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০১৯