ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় জামালপুরের একজনসহ নিহত ৪

বাংলারচিঠি ডটকম ডেস্ক : টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় অনন্ত ৫ জন আহত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি ভোরে জেলার কালিহাতী, মির্জাপুর ও ধনবাড়ী উপজেলায় এসব সড়ক দুর্ঘটনা ঘটেছে। খবর বাসস এর।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) কবিরুল হক বলেন, হতাহতরা চাপাইনবাবগঞ্জ থেকে একটি মাইক্রোবাস নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে তারা টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ২ জন নিহত এবং ৫ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।

অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুস সামাদ খান (৬০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছে।

২৩ ফেব্রুয়ারি ভোরে পৌর এলাকার বাওয়ার কুমারজানি গ্রামের মা সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানায়, আব্দুস সামাদ মা সিএনজি স্টেশন থেকে বাড়ি যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাস তাকে চাপা দেয়। এ সময় স্থানীয় লোকজন উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম (২৯) নামের আরেকজন নিহত হয়েছে।

২৩ ফেব্রুয়ারি ভোরে উপজেলার নলহড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আমিনুল ইসলাম ওরিয়ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসাবে ধনবাড়ী উপজেলায় কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে।

ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ আলী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী একটি ট্রাক নলহড়ায় যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার যাত্রী আমিনুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় জামালপুরের একজনসহ নিহত ৪

আপডেট সময় ০৬:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯