ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

মাদারগঞ্জে ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক

ভুয়া এমবিবিএস চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এমবিবিএস চিকিৎসক সেজে দীর্ঘদিন রোগীদের সাথে প্রতারণার অভিযোগে এ কে এম সিরাজুল ইসলাম নামের এক ভুয়া চিকিৎসককে আটক করে ১৫ দিনের বিনাশ্রম করাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের নেতৃত্বে ২১ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার বালিজুড়ি বাজারের নিউ সেবা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, কথিত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম বালিজুড়ি বাজারের নিউ সেবা ডায়াগনস্টিক সেন্টারসহ কয়েকটি ক্লিনিকে নিয়মিত চিকিৎসক সেজে রোগী দেখতেন। এমন খবর পেয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাজহারুল ইসলামকে সাথে নিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আটক ভুয়া চিকিৎসককে মাদারগঞ্জ থানায় পাঠানো হয়েছে। আটক সিরাজুল ইসলাম ইসলাম তার বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় বলে জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

মাদারগঞ্জে ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক

আপডেট সময় ০৬:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯