ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি ডেটা সেন্টার নির্মাণে স্থানীয়দের লভ্যাংশ দেওয়ার আহ্বান ট্রাম্পের রাশিয়ার সঙ্গে ‘চুক্তি করতে’ জেলেনস্কির ওপর চাপ বাড়ালেন ট্রাম্প মার্কিন নাগরিককে মুক্তি দিল রাশিয়া, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

বকশীগঞ্জে নারীর নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন ও প্রতিবন্ধকতা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

সংলাপে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নারীর নেতৃত্ব বিকাশ, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বিভিন্ন প্রতিবন্ধকতা হ্রাসকরণে উপজেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক বিপ্লব কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক আকতার হোসেন, কৃষি ব্যাংক জব্বারগঞ্জ শাখার দ্বিতীয় কর্মকর্তা রাশিদুজ্জামান, মেরুরচর ইউনিয়ন সিবিও এলায়েন্স কমিটির সভাপতি শাহীনা আক্তার, সদস্য আক্তার আলী প্রমুখ।

সংলাপে নারীর নেতৃত্ব বিকাশ করতে নারীদের শিক্ষায় এগিয়ে নেয়া, নারীদের প্রতিবন্ধকতা দূর করতে বাল্যবিয়ে রোধ করা, ইভটিজিং রোধ করা, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রে প্রবেশের অধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সিবিও সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

বকশীগঞ্জে নারীর নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন ও প্রতিবন্ধকতা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১০:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯