ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশের যুবারা

বাংলারচিঠি ডটকম ডেস্ক : মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে সফরকারী ইংল্যান্ডের(অ-১৯) বিপক্ষে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে ইংলিশদের হোয়াইটওয়াশ করলো বাংলাদেশের যুবারা। সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছিলো বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি জিততে চতুর্থ ও শেষ দিনে ৯ উইকেট হাতে নিয়ে আরও ২৯৯ রান করতে হতো স্বাগতিক বাংলাদেশকে। কারণ ইংল্যান্ডের ছুড়ে দেয়া ৩৩৩ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৩৪ রান করেছিলো বাংলাদেশের যুবারা। অমিত হাসান ৬ রানে থামলেও ২৮ রানে অপরাজিত আছেন তানজিদ হাসান। তানজিদ ৫১ ও তিন নম্বরে নামা পারভেজ হোসেন ইমন ৩৭ রান করে থামলেও, চতুর্থ উইকেটে ১৪২ রানের নান্দনিক জুটি গড়েন মাহমুদুল ও তৌহিদ হৃদয়। এতে জয়ের পথ পেয়ে যায় বাংলাদেশ।

তবে মাহমুদুল ১৩টি চারে ২২৪ বলে ১১৪ ও হৃদয় ৭৬ রানে থেমে গেলে ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে যায় বাংলাদেশ। তবে শেষদিকে শাহদাত হোসেনের ২০, রুহেল আহমেদের অপরাজিত ৪ ও মিনহাজুর রহমানের অপরাজিত ৩ রানের সুবাদে ৩ উইকেটে জয় পায় বাংলাদেশ। ম্যাচ সেরা হয় বাংলাদেশের মাহমুদুল ও সিরিজ সেরা হন মিনহাজুর রহমান।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশের যুবারা

আপডেট সময় ০৭:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯