ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

জামালপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা

খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। ৯ ফেব্রুয়ারি সকালে শহরের স্টেশন বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সম্পাদক আনিসুর রহমান বিপ্লব, ছাত্র বিষয়ক সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা যুবদল সভাপতি ফিরুজ মিঞা, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি সজিব খান, জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউসার ও জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সোবহান প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মিথ্যা মামলার রায়ে খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে শেখ হাসিনা সরকার। অবিলম্বে কারাবন্দি খালেদা জিয়াকে মুক্তি না দিলে জনগণকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন করে মুক্ত করা হবে গণতন্ত্র। গণতন্ত্র মুক্তির মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিবাদ সভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জামালপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা

আপডেট সময় ০৫:৫৪:২২ অপরাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯