ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

গণতন্ত্রের জন্যই গণমাধ্যমকে স্বচ্ছ ও নিরাপদ রাখা জরুরি : তথ্যমন্ত্রী

বাংলারচিঠি ডটকম ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গণমাধ্যমকে সমাজের দর্পণ বলে অভিহিত করে বলেন ‘বানোয়াট সংবাদ পরিবেশন প্রতিহত করতে সরকার সকল গণমাধ্যমকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছে। কারণ, গণতন্ত্রের জন্যই গণমাধ্যমকে স্বচ্ছ ও নিরাপদ রাখা জরুরি।

তিনি ৯ ফেব্রুয়ারি সকালে রাজধানীর মৌচাকে বার্তা সংস্থা ইউএনবি কার্যালয়ে তাদের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ইউএনবি’র প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও অধ্যাপক সাখাওয়াত আলী খান বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বেগম খালেদা জিয়ার ভবিষ্যৎ আদালতই নির্ধারণ করবেন। তিনি বলেন, বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করার নামে যে আন্দোলন করেছে তা নিজেদের মধ্যে বিশ্বাস আর সমন্বয়হীনতার কারণেই দুর্বল ছিলো।

‘গত দশ বছরে বিএনপি’র রাজনীতি খালেদা ও তারেক জিয়াকে অপরাধের বিচারের হাত থেকে বাঁচানো, তত্ত্বাবধায়ক সরকারের দাবি, নির্বাচন বানচাল করার অপচেষ্টাতেই সীমাবদ্ধ ছিলো, জনগণের জন্য কিছু ছিলোনা’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এসব করতে গিয়ে বিএনপি জনগণকে পুড়িয়ে মেরেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে । ফলে ক্রমেই জনগণ থেকে দূরে সরে গেছে তারা।’

বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বিএনপি’র উপদেষ্টা পদ গ্রহণের কথা বলায় তথ্যমন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘রিজভী সাহেবের এধরনের মন্তব্য কতটা শালীন, তা ভাবা জরুরি। রিজভী সাহেব প্রতিদিনই একটা না একটা সংবাদ সম্মেলন করে কথা বলেন শুধু লাইমলাইটে থাকার জন্য।

বিকেলে তোপখানা রোডে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির কার্যালয়ে সমিতির আলোচনা সভা ও মেধাবী শিশু-কিশোরদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্রের জন্যই গণমাধ্যমকে স্বচ্ছ ও নিরাপদ রাখা জরুরি : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:৩২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯