ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

মেলান্দহে পাখি ও বন্যপ্রাণী রক্ষা শীর্ষক আলোচনা সভা

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা দেওয়ান আব্দুল হাই আজাদ। ছবি : বাংলারচিঠি ডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ সংবাদদাতা
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী রক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় মেলান্দহের নাংলা ইউনিয়ন পরিষদে শেরপুর বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ এ সভার আয়োজন করে।

শেরপুর বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা দেওয়ান আব্দুল হাই আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর ও শেরপুর জেলার সহকারি বন সংরক্ষক কর্মকর্তা ড. প্রাণতোষ চন্দ্র রায়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক মাফল, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বণিক সমিতির সভাপতি কিসমত পাশা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, জীব ও বৈচিত্র সংরক্ষণের স্বেচ্ছাসেবী সংগঠন বিহঙ্গের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রবিন প্রমুখ।

সভায় জীব-বৈচিত্র রক্ষায় পাখি শিকার ও বন্যপ্রাণী শিকারের উপর মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় ও বন্যপ্রাণী শিকার বন্ধের উপর গুরুত্বারোপ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

মেলান্দহে পাখি ও বন্যপ্রাণী রক্ষা শীর্ষক আলোচনা সভা

আপডেট সময় ০৯:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯