ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

৪ মার্চ সংরক্ষিত মহিলা আসনের ভোট

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোট আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে একাদশ সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি জানান, আগামী ৪ মার্চ সংরক্ষিত মহিলা আসনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল ১১ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি।

ইসি সচিব জানান, সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ ৪৩, জাতীয় পার্টি ৪, বিএনপি ১, ওয়ার্কার্স পার্টি ১ ও অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র ৩ টি আসনের বিপরীতে একটি আসনে প্রার্থী দিতে পারবে।

তিনি বলেন, বিএনপি শপথ নেয়ার পর তারা প্রার্থী দিতে পারবে। তার আগে সেই আসনটি স্থগিত থাকবে।

আসন বণ্টন বিদ্যমান আইন অনুযায়ী, সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা মোট ৫০টি। তাদের জন্য কোনো নির্ধারিত নির্বাচনী এলাকা নেই। এ ক্ষেত্রে দল বা জোটের প্রাপ্ত আসনের ভিত্তিতে মহিলা আসন বণ্টন হয়ে থাকে।

এ ছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ মার্চ প্রথম ধাপে চার বিভাগের ১২ জেলার ৮৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১২ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

৪ মার্চ সংরক্ষিত মহিলা আসনের ভোট

আপডেট সময় ০৭:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯