ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিটি উপজেলায় বেকারদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিক তৈরি করতে হবে : রৌনক জাহান

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান। ছবি : নিপুন জাকারিয়া

জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরির্দশন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান।

এ উপলক্ষে ২ ফেব্রুয়ারি জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় রৌনক জাহান বলেন, প্রতিটি উপজেলার ১ হাজার করে বেকার কর্মমূখী যুবককে প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিক তৈরি করতে হবে। বিদেশে বাংলাদেশি শ্রমিকদের শ্রমবাজার ধরে রাখতে হলে কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রতিটি প্রশিক্ষণার্থীকে ক্লাসে মনোযোগী হতে হবে যাতে করে তারা এ মেধা খাটিয়ে পরর্বতী জীবন পরিচালনা করতে পারেন।

তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে প্রশিক্ষকদের আগের চেয়ে অধিক মনোযোগ সহকারে প্রশিক্ষণ দিতে হবে। কারণ একমাত্র কারিগরি শিক্ষাই পারে দেশ থেকে বেকারত্ব দূর করে উন্নত দেশ গড়তে।

এ সময় অন্যান্যের মধ্যে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক কবির উদ্দিন ও শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ রহিমসহ প্রতিষ্ঠানের সকল ট্রেডের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান প্রতিটি ট্রেডের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সংশ্লিষ্ট খোঁজ খবর নেন।

আপলোডকারীর তথ্য

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

প্রতিটি উপজেলায় বেকারদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিক তৈরি করতে হবে : রৌনক জাহান

আপডেট সময় ০৯:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯