ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত কোরবানির চামড়ার দাম : ঢাকায় ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

বকশীগঞ্জে দারুস সালাম হাসপাতালের কার্যক্রম শুরু

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দারুস সালাম হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। ৩০ জানুয়ারি সকাল ১১ টায় এর উদ্বোধন করা হয়। এর মাধ্যমে এই হাসপাতালের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুস সালাম হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক ফয়জুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক নুরুল আলম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহাবুব আলম, উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মানিক সওদাগর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, হাসপাতালের চেয়ারম্যান শাহীনা আক্তার শিল্পী, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, পৌর যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম সওদাগর, উপজেলা যুব লীগের যুগ্মআহবায়ক আবদুল আলিম তারা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

দারুস সালাম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক মো. ফয়জুর রহমান বলেন, চর-অঞ্চলের গরিব দুঃখী মানুষের চিকিৎসাসেবা দেওয়ার জন্য উন্নতমানের বিভিন্ন ধরনের মেশিন বা যন্ত্রপাতি ব্যবহার করা হবে। তিনি আরো বলেন, আমি ইচ্ছা করলে ঢাকায়, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর অঞ্চলে এই হাসপাতাল নির্মাণ করতে পারতাম। আমি আমার এলাকার সাধারণ গরিব-দুঃখী মানুষের সেবা করার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এই প্রতিষ্ঠানটি স্থাপন করেছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে দারুস সালাম হাসপাতালের কার্যক্রম শুরু

আপডেট সময় ০৬:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯