ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নকলায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নকলায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিলে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি সকালে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শাহ মো. বোরহান উদ্দিন, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য বাবু অনিল কুমার, খলিলুর রহমান, দাতা পরিবারের সদস্য ফিরুজ, নবম শ্রেণির ছাত্র সন্দিবন বণিক, দশম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া ও এসএসসি পরীক্ষার্থী শ্রাবন্তী সাহা।

এ ছাড়াও অন্যান্যদের মাঝে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার

নকলায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট সময় ০৬:২৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯