ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

বকশীগঞ্জে মিনিস্টার শোরুম উদ্বোধন

ফিতা কেটে মিনিস্টার শোরুমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার উত্তর বাজার এলাকায় যাত্রা শুরু করল ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের ১০১তম শোরুম। ২১ জানুয়ারি বিকেলে এ শোরুমের উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

প্রতিষ্ঠানটির শোরুম বিভাগের মহাব্যবস্থাপক মো. শামছুজ্জামান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক গোলাম শাহরিয়ার কবির।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম, সমাজসেবক হামিদুর রহমান, উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মানিক সওদাগর, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, পৌর যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম সওদাগর, মিনিস্টার শোরুমের বিনিয়োগকারী মো. গাজীউর রহমান মোল্লা প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গ্রাহকেরা এই শোরুম থেকে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য কিনতে পারবে। এ ছাড়া মিনিস্টারের পণ্যগুলো বিদ্যুৎ সাশ্রয়ী বলেও সংশ্লিষ্টরা জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

বকশীগঞ্জে মিনিস্টার শোরুম উদ্বোধন

আপডেট সময় ০৯:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯