ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর কৃষি গবেষণা কেন্দ্রের মাঠ পরিদর্শনে উন্নয়ন সংঘের পিজি সদস্যরা

জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রদর্শনী ফসলের মাঠ পরিদর্শন করেন ইসলামপুর উৎপাদক দলের কৃষাণ ও কৃষাণীরা। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আবাদকৃত ফসলের মাঠ সরেজমিনে পরিদর্শন করেছে উন্নয়ন সংঘ কর্তৃক ইসলামপুরে বাস্তবায়নাধীন এনএসভিসি প্রকল্পের আওতাধীন গঠিত উৎপাদক দলের (পিজি) সদস্য কৃষাণ ও কৃষাণীরা। এ উপলক্ষে ২১ জানুয়ারি কৃষি গবেষণা কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল কাদির।

এ সময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. এমরাউল ইসলাম, উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের কৃষি কর্মকর্তা মো. আজিজুল হক, বাজার কর্মকর্তা এইচ এম আল মাসুম রেজা প্রমুখ।

ইসলামপুর থেকে আগত কৃষকদের আবাদকৃত প্রদর্শনী ফসলের মাঠ সরেজমিনে দেখান এবং উৎপাদন কৌশল সম্পর্কে বর্ণনা করে আয়োজক সংস্থা এই পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে বলেন, পরিদর্শন ও শিখন বিনিময়ের মাধ্যমে ফসলের আধুনিক জাত ও উন্নত চাষাবাদ কৌশলের লব্ধ জ্ঞান দলের সদস্যদের মাঝে ছড়িয়ে দেওয়া ও প্রযুক্তির বাস্তবায়নের মাধ্যমে উৎপাদন বাড়ানো।

উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন কৃষকদের নিয়ে এ ধরনের কাজ অব্যাহত রাখবে বলে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল কাদির আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনে আসা উৎপাদক দলের অগ্রগামী ২৪ জন কৃষক মিষ্টি আলু, টমেটো, বেগুন, লাউ, সরিষা, ভুট্টা, গমসহ বিভিন্ন শাক-সবজি আবাদের প্রদর্শনী মাঠ ঘুরে দেখেন এবং হাতে কলমে শিক্ষা নেন। তারা অঙ্গীকার ব্যক্ত করে বলেন, এলাকায় সকল কৃষকদের মাঝে অর্জিত শিক্ষা ছড়িয়ে দিবেন।

প্রকাশ অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপখাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে ডিফেট অস্ট্রেলিয়ার অর্থায়নে পরিচালিত বিশ্বের অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

জামালপুর কৃষি গবেষণা কেন্দ্রের মাঠ পরিদর্শনে উন্নয়ন সংঘের পিজি সদস্যরা

আপডেট সময় ০৭:০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯