ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালনে মন্ত্রিসভার সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ বিপুলভোটে আওয়ামী লীগকে পুনঃনির্বাচিত করায় তাদের আশা-আকাঙ্খা পূরণের জন্য নতুন মন্ত্রিসভাকে আন্তরিকতা ও সততার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য অর্জনে বাংলাদেশকে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে আপনাদেরকে আন্তরিকতা ও সততার সাথে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী ২১ জানুয়ারি সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রীসভার প্রথম বৈঠকে সূচনা বক্তব্যে এসব কথা বলেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের বিশাল বিজয় ও গত ৭ জানুয়ারি নতুন আওয়ামী লীগ মন্ত্রিসভা গঠনের দুই সপ্তাহ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈঠকের শুরুতে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

শেখ হাসিনা বলেন, জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত করেছে এবং তাদের প্রতি সরকারের দায়িত্ব ও কর্তব্য রয়েছে।

তিনি বলেন, আমরা এখানে কর্তব্য সম্পন্ন করতে এসেছি এবং সততার ক্ষমতা সীমাহীন- আমরা তা আবার প্রমাণ করতে সক্ষম হয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, যদি মন্ত্রিসভা আন্তরিকতা ও সততার সাথে কাজ করে, তাহলে দেশ এগিয়ে যাবে।

তিনি বলেন, নবগঠিত সরকারের কাছে জনগনের ব্যাপক প্রত্যাশা রয়েছে এবং সরকারকে সেগুলো পূরণ করতে হবে। জনগণের আশা-আকাঙ্খা পূরণই আমাদের একমাত্র কাজ।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দুখী মানুষের মানুষের মুখে হাসি ফোটানো।

তিনি আরও বলেন, সেটাই আমাদের উদ্দেশ্য, আমরা ওই উদ্দেশ্য নিয়েই কাজ করব, আমরা সেই উদ্দেশ্যই পূরণ করব, আমরা বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসাবে গড়ে তুলব।

শেখ হাসিনা বলেন, গত দুই মেয়াদে আওয়ামী লীগ যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করেছে, তা আগামি দিনগুলোতে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, তাঁর পূর্বের সরকারগুলো সাফল্যের সঙ্গে বহু প্রকল্প সম্পন্ন করেছে, যদিও অনেকগুলো বৃহদাকার প্রকল্প চলমান রয়েছে। তিনি আরও বলেন, নতুন মন্ত্রিসভা ওইসব কাজের ধারাবাহিকতা রক্ষা করবে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালনে মন্ত্রিসভার সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট সময় ০৭:৩৮:২২ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯