ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুরে পরিবর্তনকারী পরিবার গঠনে প্রশিক্ষণ

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আয়োজিত পরিবর্তনকারী পরিবার গঠন বিষয়ক প্রশিক্ষণে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

সংসারে শান্তি, সমাজের সার্বিক উন্নয়ন এবং কর্মক্ষেত্রে বৈষম্য নিরসনে এবং সমতা প্রতিষ্ঠার লক্ষে জামালপুরে ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী পরিবর্তনকারী পরিবার গঠন বিষয়ক প্রশিক্ষণ। প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন এনএসভিসি প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল হান্নান।

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নিউট্রিশন সেনসেটিভ ভেল্যু চেইন ফর স্মলহোল্ডার ফার্মারস (এনএসভিসি) প্রকল্পের আওতায় উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে এই প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশনের জেন্ডার বিশেষজ্ঞ রুমা ইয়াসমিন, জেন্ডার বিষয়ক কর্মকর্তা মুক্তি মহানায়ক প্রমুখ।

উল্লেখ, পরিবারে বিভিন্ন গৃহস্থালি কাজে পুরুষ বা কর্তা ব্যক্তি পরিবারে তার সামর্থ ও সুযোগ অনুযায়ী শ্রম, মেধা বিনিয়োগ করবে, সন্তান লালন-পালনে ভূমিকা রাখবে, একটি গোছানো সংসার তৈরির পাশাপাশি পারিবারিক অংশীদারিত্ব অটুট রেখে একটি শান্তিময় পরিবেশ সৃষ্টি করবে। আর এ ধরনের পরিবার গড়ে তোলার জন্য কৌশল, জ্ঞান ও দক্ষতা অর্জনের উদ্দেশ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

পারিবারিক পর্যায়ে জেন্ডার সমতা উন্নয়নে এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে পুরুষদের সচেতন করার জন্য এনএসভিসি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে কমিউনিটি সহায়ক ও ইউনিয়ন সহায়কগণ অংশ নেন।

উল্লেখ, অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপখাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে বিশ্বের অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জামালপুরে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুরে পরিবর্তনকারী পরিবার গঠনে প্রশিক্ষণ

আপডেট সময় ০৬:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯