ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

শরিফপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় মাসুদ মিয়া (২০) নামের এক যুবক নিহত এবং তার চাচাত ভাই সাগর আলী (২১) গুরুতর আহত হয়েছেন। ২০ জানুয়ারি দুপুরে উপজেলার বাদেচান্দি-রনরামপুর রাস্তায় চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক শরিফপুর ইউনিয়নের ঢেঙ্গারগড় মধ্যপাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে।

নিহত ওই যুবকের চাচাত ভাই মো. সেলিম বাংলারচিঠি ডটকমকে জানান, মাসুদ মিয়া ও সাগর আলী পেশায় দোকানকর্মচারী এবং সম্পর্কে তারা চাচাত ভাই হন। সম্প্রতি তারা ঢাকা থেকে বাড়িতে এসেছেন। মাসুদ মিয়া মোটরসাইকেলে তার চাচাত ভাই সাগর আলীকে নিয়ে ২০ জানুয়ারি দুপুরে ঘুরতে বের হন। পথে বেলা দেড়টার দিকে বাদেচান্দি-রনরামপুর সড়কের খলিশাকুড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সাথে জোরে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহত দুজনের মধ্যে মাসুদ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাগর আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জামালপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার মো. শফিকুজ্জামান বাংলারচিঠি ডটকমকে বলেন, মাসুদ মিয়া হয়তো পথেই মারা গেছেন। তার মরদেহ স্বজনরা নিয়ে গেছে। গুরুতর আহত সাগর আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শরিফপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত

আপডেট সময় ০৭:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯