ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জামালপুরে স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পরিবেশের প্রভাব বিষয়ক কর্মশালা

কর্মশালায় বক্তব্য রাখেন ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগীয় পরিচালক চিকিৎসক মো. আব্দুল গনি। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

অসংক্রামক রোগের হাত থেকে মৃত্যু ঝুঁকি কমিয়ে আনা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুস্থভাবে বেঁচে থাকার নিশ্চয়তা সৃষ্টির লক্ষ্যে ১৫ জানুয়ারি জামালপুরে অনুষ্ঠিত হয় স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পরিবেশের প্রভাব বিষয়ক কর্মশালা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগীয় পরিচালক চিকিৎসক মো. আব্দুল গনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়।

সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লোকমান হোসেন, ময়মনসিংহের সিভিল সার্জন চিকিৎসক এ কে এম আব্দুর রউফ, জামালপুর পরিবার পরিকল্পনার উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, সহকারী পুলিশ সুপার মো. আব্দুল করিম, জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোহা. আখতারুজ্জামান, জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান, উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর গবেষণা কর্মকর্তা ও উপব্যবস্থাপক আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান।

কর্মশালায় জেলা পর্যায়ে কর্মরত সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, জামালপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন।

কর্মশালায় উপস্থাপিত বক্তব্য থেকে জানা যায়, প্রতিবছর বাংলাদেশের মতো দেশগুলোতে ৮০ ভাগ মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে অসংক্রামক রোগ। বিশেষ করে হৃদরোগ, ক্যান্সার, শ্বাস-প্রশ্বাসজনিত রোগ এবং ডায়াবেটিস। জীবনধারা পরিবর্তন এবং পরিবেশের নেতিবচাক প্রভাবের ফলে অসংক্রামক রোগ দিনে দিনে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

আলোচকরা বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে হলে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত পর্যাপ্ত শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ থেকে মুক্ত থাকা, তামাক ও তামাকজাত দ্রব্য পরিহার করা এবং অ্যালকোহল ও মাদক সম্পূর্ণভাবে পরিহার করতে হবে।

কর্মশালা থেকে উঠে আসা জনগুরুত্বপূর্ণ বার্তাগুলো আপামর মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সহযোগিতায় অনুষ্ঠান আয়োজন করে জামালপুর সিভিল সার্জন কার্যালয়।

এই কর্মশালাটি জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ী, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় একই বিষয়ের ওপর বিভিন্ন তারিখে অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পরিবেশের প্রভাব বিষয়ক কর্মশালা

আপডেট সময় ০৭:৩৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯