ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

‘সংরক্ষিত নারী আসনে তফসিল ১৭ ফেব্রুয়ারি’

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

১৪ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশন ভবনে ৪২তম কমিশন বৈঠক শেষে প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের ভোটের জন্য রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হবে। দলগুলো অন্য কোনো রাজনৈতিক দল না জোটের সঙ্গে নির্বাচন করবে- তা জানানোর জন্য বলা হবে। স্বতন্ত্র এমপিরা কিভাবে নির্বাচন করবেন তাও জানাতে বলা হবে। এককভাবে থাকবেন না জোটগতভাবে নির্বাচন করবেন তা ইসিকে ৩০ জানুয়ারি মধ্যে অবহিত করতে হবে।

তিনি সাংবাদিকদের বলেন, এ নির্বাচনের জন্য ১২ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রণয়ন করা হবে। ১৭ ফেব্রুয়ারি ৫০টি সংরক্ষিত আসনের তফসিল ঘোষণা করা হবে।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন ২০০৪ অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচনের জন্য কমিশন দল ও জোটওয়ারি তালিকা তৈরি করবে এবং ভোটার তালিকা ইসিতে টানিয়ে দেবে। সংসদ সদস্যরা এই নির্বাচনে ভোটার।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

‘সংরক্ষিত নারী আসনে তফসিল ১৭ ফেব্রুয়ারি’

আপডেট সময় ০৯:৫৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯